Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নাটোরে লালপুরে বালু মহালে সেনাবাহিনীর অভিযানে আটক-৩

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলাধীন মোল্লাপাড়া চরে সেনাবাহিনীর টানা ১২ ঘন্টার অভিযানে অস্ত্র-গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী খ্যাত তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত (১৭ জুলাই)ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের যৌথ একটি অভিযানীক দল।উক্ত অভিযানে আশরাফুল ইসলাম বাপ্পি(২৮),মেহফুজ হক সোহাগ(৩৯), রোকেয়া(৫৫), নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশি ও বিদেশী অস্ত্র ,গোলাবারুদ ও মাদক পাওয়া যায়।

জব্দকৃত আলামতঃ পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান(১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ৯ রাউন্ড .২২ মিমি বল অ্যামো, ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭টি দেশীয় রামদা, ১টি ফোল্ডিং সুইস নাইফ, ৫ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২,৫৬,৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর,১টি ক্রেডিট কার্ড,১টি ড্রাইভিং লাইসেন্স,১টি এনআইডি কার্ড,১টি মানুষের খুলি,৩টি ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন মহলে দেওয়া টাকার হিসাব নিকাশ পাতা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।হিসাব নিকাশের পাতায় দেখা যায় ডিসি,সার্কেল,ওসি,থানা পুলিশ,নৌ-পুলিশ সহ তথাকথিত কিছু নামধারী সংবাদকর্মীরা এদের থেকে মাসোহারা নিয়েছেন।

সেনাবাহিনীর উক্ত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও সাধারন জনগণ।

সাধারন জনগণের মাধ্যমে জানা গেছে, দীর্ঘদিন থেকে শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগন। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদের অস্ত্রের মুখে মাছ ছিনিয়ে নেয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি,চরে ত্রাস সৃষ্টি করা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে এই কাকন গ্রুপের বিরুদ্ধে। চাঁদাবাজি ও লুটপাটের টাকা ভাগাভাগি হতো কাকন গ্রুপ, আরআরপি ফিড মিল ও বিজলি মালিথা গ্রুপের মধ্যে। সেনাবাহিনী সংবাদকর্মীদের জানিয়েছেন,পদ্মার চরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থাকা দেশী – বিদেশী অস্ত্র, মাদক এবং জব্দকৃত সকল আলামত মালামালসহ আসামিদের স্থানীয় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost