Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

উওরায় বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহত ১৯, আহত ৫০’র বেশি মানুষ: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিনিধি/রাজধানীর ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে উপর বিধ্বস্ত হয়েছে।এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন।এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ জনের বেশি।

সোমবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন।বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।  একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এবং অপরজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।  তারা হলো-  জুনায়েদ ও তানভীর আহমেদ।

সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছে।  তার নাম জুনায়েদ। সে উত্তরার নয়ানগরের বাসিন্দা আসলামের সন্তান এবং মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এর আগে দগ্ধ চারজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তানভীর আহমেদ নামে আহত এক শিক্ষার্থী মারা গেছে। সে মাইলস্টোল স্কুলের ইংরেজি ভার্সনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।  সোমবার বিকালে জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost