Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

টেকনাফ র‌্যাবের অভিযানে ১লাখ ৩০হাজার পিছ ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি,কক্সবাজার।

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউপিস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত হাবিরছড়া এলাকায় জৈনক ইসমাইল এর বাড়িতে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৩ জুলাই ২০২৫ তারিখ সকালে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে জৈনক ইসমাইল এর বাড়ির ইয়াসিনের টিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মোঃ ইয়াসিন ও কেফায়েত উল্লাহ নামে ০২ মাদক কারবারিকে ১,৩০,০০০(এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানকালীন সময়ে ধৃত আসামীদের সহযোগী আসামী দেলোয়ার হোসেন (২৮) উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয়-মোঃ ইয়াসিন (২৫), পিতা-মোঃ ইসমাইল, মাতা-নুর-ই-জাহান, কেফায়েত উল্লাহ (২৪), পিতা-ইসলাম মিয়া, মাতা-রোকেয়া বেগম উভয় সাং-হাবিরছড়া, ইসলাম মিয়ার বাড়ি, ০১ নং ওয়ার্ড, ০৩ নং সদর ইউপি, সর্ব থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost