Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

দোহারের কুসুমহাটিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৬

দোহারে নাবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:

ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঘটনায় মামলা করে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), একই গ্রামের মাহতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাবেল (৪৯), লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০),আন্ত বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন(২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকায় ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। গোপন সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এলাকাবাসী ঘটনা টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাডাকি করলে লোকজন জড়ো হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, আটককৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। ডাকাতির পাশাপাশি গ্রæপ নেতা জসীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।
এঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাঁদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

এদিকে আটককৃতদের পুলিশ ডাকাত বললেও স্থানীয় শিলাকোঠা বাংলাবাজারের এক ব্যবসায়ী বলেন, এরা সবাই মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost