কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার উপজেলার লিংক রোড এলাকায় বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক রাত ০১০০ ঘটিকায় অস্ত্র পাচারের গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় গমন করে। সেখানে গিয়ে গোপনে অবস্থান নেয়ার পর সন্দেহভাজন দুটি সিএনজি আটক করা হয়। এ সময় একটি সিএনজির (নং: কক্সবাজার থ-১১৬৯৫০) চালক মাহবুব আলম কে তল্লাশি করা হয় এবং তল্লাশি শেষে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি মোবাইল ফোন ও নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, নাম: মাহবুব আলম ৫০পিতা:মৃত রশিদ আহমেদ গ্রাম: পূর্ব মুক্তারকুল দরগাপাড়া, থানা: কক্সবাজার সদর
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ ও সিএনজি রামু থানায় হস্তান্তর করা হয়েছে।