Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ৮,ঘাতক চালক গ্রেফতার।

নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ মোট ৮ জন নিহত হয়েছেন।এ ঘটনায় ঘাতক ট্রাকচালক মোঃ মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টা ২০ মিনিটের দিকে র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মহির উদ্দিন (২৭) নাটোর জেলার বামনডাঙ্গা (তেবাড়িয়া) এলাকার বাসিন্দা।তার পিতার নাম সোনা মিয়া।

জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৬৫) পিতা মোঃ জিল্লুর রহমান, তার ছেলের অসুস্থ স্ত্রী মোছাঃ নিসি খাতুন (২২)-কে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যসহ ভাড়ায় চালিত মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৩-৯৭৯২) কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা-নাটোর মহাসড়কের বড়াইগ্রাম থানাধীন তরমুজ পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪)-এর সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ৮ জনের সকলেই প্রাণ হারান।নিহতদের মধ্যে ঘটনাস্থলেই ৫ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ আরও ২ জন মারা যান।

নিহতদের পরিচয় : ১। মোছাঃ আনোয়ারা বেগম (৫৫), স্বামী মোঃ শহিদুল ইসলাম।২। মোছাঃ আনোয়ার, স্বামী মোঃ মিজানুর রহমান।৩। মোছাঃ শেলি (৫০), স্বামী মোঃ জাহিদুল।৪। মোঃ জাহিদুল ইসলাম (৬৫), পিতা জিল্লুর রহমান।৫। মোঃ শাহাব আলী (মাইক্রোবাস চালক), পিতা জয়নাল আবেদীন।৬। মোছাঃ আঞ্জুমানআরা (৭০), স্বামী মোহাম্মদ আলী।৭। ইতি বানু (৪০), স্বামী রফেজ চৌধুরী।৮। সিমা খাতুন (৪০), স্বামী মোহাম্মদ আলী।

নিহতরা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও বেতবাড়িয়া গ্রামের এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভোলারদার গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা নং-২৫, তারিখ ২৪ জুলাই ২০২৫ইং, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৫/৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলার তদন্তভার গ্রহণ করেন এবং গ্রেফতারকৃত ট্রাকচালককে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost