Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নাটোরের সিংড়ায় গ্যাসবাহী ট্যাংকার গাড়ির চাপায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, চালক গ্রেফতার।

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় গ্যাসবাহী ট্যাংকার গাড়ির চাকার নিচে পৃষ্ট হয়ে মোছাঃ রাবিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ৯.১৫ ঘটিকার সময় নাটোর- বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার ০৭ নং লালোর ইউনিয়নের খেজুরতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রাবিয়া নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা ও খেজুরতলা মসজিদ এর ইমাম হাফেজ মোঃ রাজু আহমেদ এর কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কে খেজুরতলা বাজার নামক এলাকায় রাস্তা পারাপারের সময় নাটোরের দিক থেকে বগুড়াগামী একটি গ্যাসবাহী ট্যাংকার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয় ও দ্রুত ওই গাড়ির চালক ঘটনাস্থল থেকে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়িটি জব্দ করে ও অভিযান পরিচালনা করে অভিযুক্ত গাড়ি চালক কে গ্রেফতার করে।

আটককৃত গাড়ি চালক হলেন,
মোঃ শফিকুল ইসলাম (২৫) পিতা মোঃ আলফাজ শেখ, সাং ভবনা, ডাকঘর টাউন নোয়াপাড়া, থানা ফকিরহাট, জেলা বাঘেরহাট।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহাবুর রহমান বলেন, ঘাতক গ্যাসবাহী গাড়ি জব্দ করা হয়েছে ও চালক কে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত গাড়ি ও চালক ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। নিহত শিশুর লাশটি তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost