দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের মা সমতুল্য শ্রদ্ধেয় কাকি আম্মা ০৩ আগষ্ট ২০২৫ইং রোজ রবিবার বিকেল ৫টার পর ইন্তেকাল করে আমাদের ছেড়ে চির নিদ্রায় চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এম কাজল খানকে যিনি নিজের বড় ছেলে হিসেবে দাবি করতেন,তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মা সমতুল্য কাকি আম্মার জন্য সকল সহযোদ্ধাদের নিকট দোয়া প্রার্থনা করেছেন সম্পাদক এম কাজল খান। মহান আল্লাহ তায়ালা যেন তার কাকি আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
মাতৃবাংলা পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সম্পাদক জাকারিয়া শিকদার। সেই সাথে সমগ্র দেশবাসীর নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার দরখাস্তও করেছেন।