Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা।

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিএনপি নেতা তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু ঘটনার সত্যতা যাচাই না করেই এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালান, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাতে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে অভিযোগ করেন যে, চাঁদাবাজি নিয়ে নিউজ করায় বিএনপি কর্মীরা সাংবাদিক আনোয়ার ও তুহিনের ওপর হামলা চালিয়েছে। পোস্টে তুহিনকে ‘চাঁদাবাজ সন্ত্রাসীদের’ হাতে হত্যার অভিযোগ করা হয়। পরদিন সকালে তিনি পোস্টটি সম্পাদনা করে ‘চাঁদাবাজ’ শব্দের পরিবর্তে ‘ছিনতাইকারী’ লেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost