Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

দোহারে ৭ বছরের শিক্ষার্থী নিখোঁজের পর লাশ উদ্ধার।

দোহার নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধি :

নিখোঁজের ৪৮ ঘন্টা পর বাড়ির পাশের খাল থেকে শিশু মরিয়মের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরিদল। আজ বুধবার মধুরচর এলাকার একটি খালের পাশে থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে আসে শিশু মরিয়ম(৭)। এরপর পাশের বাড়িতে সহপাঠিদের সাথে খেলতে বের হয়ে আর ফিরেনি। ঢাকার দোহার উপজেলা সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম মধুরচর এলাকার প্রবাসী মো.আদিল উদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। ওই দিনই রাতে দোহার থানায় এ বিষয়ে একটি নিঁেখাজ সাধারণ ডায়রী করা হয়।
নিখোঁজ মরিয়মের চাচা আলাউদ্দিন বলেন, সোমবার মাদ্রাসা থেকে পরিক্ষা দিয়ে বাড়িতে ফিরে মরিয়ম। এরপর দুপুরে বাড়ির পাশে খেলতে বের হয়। এঘটনার পর হতে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। এদিকে মরিয়মের পরিবার ও স্বজনরা বাড়ির চারপাশে খুঁজাখুজি করেও তাঁকে না পেয়ে সোমবার রাতে দোহার থানায় একটি সাধারন ডায়েরি করে। এছাড়া বাড়ির আশপাশে খাল বা নদীতেও খোঁজাখুজি করে। বুধবার সকাল থেকে দোহার উপজেলা ফাঁয়ার সার্ভিসের একটি ডুবুরীদল মধুরচর এলাকায় শিশুটির বাড়ির পাশের একটি খালে তল্লাশি চালিয়ে ১১ টায় মরদেহ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত থাকায় স্থানীয়রা দ্রুত তাঁকে দাফন করে।
দোহার থানার এস আই বিশ^জিত ঘোষ বলেন, নিখোঁজ হওয়ার পর শিশুটি মূলত পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফন তাঁরা দাফন করে ফেলেছে।
মেয়ের শোকে কাতর মা সাহিদা নির্বাক। কোনো কথাই বলতে পারছে না। স্বজনরা তাঁকে সান্ত¡না দেয়ার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost