Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

জেলা প্রতিনিধি:ভারতের সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) নিজে দেশের ছয় নাগরিককে বাংলাদেশে জবরদস্তি পাঠিয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে আসা ৬ ভারতীয় নাগরিক এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর ভূতপুকুরে অবৈধভাবে বসবাস করছিলেন।

বুধবার (২০ আগষ্ট) ৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা। তিনি বলেন, তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন। এরআগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশইন করে। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক। ভারতীয় ৬ নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬), মো. দানেশের মো. সাব্বির (৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost