Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

শ্রীপুরে পুত্রবধুর অত্যাচারে শ্বাশুরীর সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিনিধি,শাকিল শেখঃ

১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার বিকাল ৫ ঘটিকায় গাজীপুর-শ্রীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শ্বাশুড়ি খুকি আক্তার। তিনি বলেন দীর্ঘ ২৩ বছর আগে আমার স্বামী সেকান্দর আলী মারা যায়। আমি আমার স্বামীর মৃত্যুর পর আমার একমাত্র পুত্র নাজিম উদ্দীন এবং দুই মেয়ে শাহিনুর ও কোহিনুর কে নিয়ে অবর্ণনীয় কষ্ট করে লালনপালন করে বড় করি ও বিয়ে সাদি দেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ৮ মাস আগে আমার একমাত্র পুত্র নাজিম উদ্দীন কোনো এক অজানা রোগে হঠাৎ মারা যায়। এর পর থেকেই আমার কপালে জুটল অবর্ণনীয় দুঃখ-কষ্ট ও জ্বালা-যন্ত্রণা। আমার মৃত পুত্রের বধু শেফালী আক্তার প্রতিনিয়তই আমাকে অসহনীয় অত্যাচার ও জ্বালা যন্ত্রণা করে। বর্তমানে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।আমি আমার মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে থাকি।আমার মেয়ের জামাইরা বর্তমানে আমার ভরনপোষণ করছে।সে প্রতিনিয়তই আমাকে মারধর করত। সে তার নিজের শিশু বাচ্চাদেরকে মেরে আমাকে দোষী করত।এক দিন সে ওড়না দিয়ে আমার গলায় ফাঁসি দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল।আমাকে আমার স্বামী সত্ব ও পুত্র সত্ব প্রাপ্ত সম্পত্তির অধিকার দেয় না। বাড়ি থেকে বাড়ি ভাড়া উঠাইতে দেয় না। সে সব বাড়ি ভাড়া একাই জোরে নিয়ে যায়।আদালত ও থানা আমার নামে ও আমার মেয়েদ্বয়ের নামে এমনকি মেয়েদের জামাইদের নামেও অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে।এই ব্যাপারে আমি সকল আনসৃঙ্খলা বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost