Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

আবারো পদ্মার ছোবল, লৌহজংয়ে জমি-বসতঘর নদীগর্ভে!

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আবারো পদ্মা নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে পদ্মার প্রবল স্রোতের কারণে গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া পশ্চিমপাড়া শিমুলবাড়ি এলাকায় বহু জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শতাধিক বসতঘর ও একটি মসজিদ ভাঙনের মুখে পড়েছে। ভাঙন আতঙ্কে দুই শতাধিক পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে। অনেকেই ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন। সর্বনাশা পদ্মার ছোবলে প্রতিবছরই আঘাত হানছে আড়াই লাখ জনসংখ্যার এই উপজেলার মানচিত্রে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে হাড়িদিয়া ও গাঁওদিয়া গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। এই গ্রামটি এখনো স্থায়ী বাঁধ নির্মাণের আওতাভুক্ত না হওয়ায় গত দুই বছরে শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় দু’শ পরিবার অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। বর্ষার সময় ভাঙন শুরু হলে কর্তৃপক্ষ বালুভর্তি জিও ব্যাগ ফেললেও কয়েক মাসের মধ্যেই আবারো ভাঙন শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, হাড়িদিয়া পশ্চিমপাড়ার আল-মদিনা জামে মসজিদের অজুখানায় বড় ধরনের ফাটল ধরেছে। মসজিদের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। পদ্মার তীব্র স্রোত ও পানির ঘূর্ণিপাকে নদীর তলদেশ ধসে গিয়ে চারপাশে ভাঙন তীব্র হচ্ছে। স্থানীয়রা তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত।

স্থানীয় বাসিন্দা ইসমাইল জানান, আমরা একশ খাম্বা দিয়ে বাঁধ দিয়েছিলাম, কিন্তু গত দু’দিনেই সেগুলো নদীতে ভেসে গেছে। এখন কেবল ২০টা খাম্বা টিকে আছে। আরেকজন বাসিন্দা নিজাম মাদবর বলেন, ২৫ বছর আগে ভাঙনে বসতবাড়ি হারিয়ে এখানে নতুন করে বসতি গড়েছি। এখন আবার নদী ভাঙতে শুরু করেছে, এ বাড়িও হয়তো থাকবে না।

হাড়িদিয়া গ্রামের সেলিম মল্লিক বলেন, আল-মদিনা জামে মসজিদের দুই পাশ নদীতে ভেঙে যাচ্ছে। দুদিন আগে ইউএনও মহোদয়ের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন। স্থানীয় জলিল চকিদার, দানেশ মাদবরসহ মুসল্লিরা জানান, মসজিদটি ভেঙে গেলে নামাজ পড়তে চরম ভোগান্তিতে পড়তে হবে। গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড স্রোতের ভাঙনে এ স্থানে ৪০-৫০ হাত গভীর গর্ত তৈরি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বাঁধ নির্মাণের কাজ ধীরগতিতে চলছে। বর্ষা এলেই কিছু জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু বর্ষা শেষে আর কোনো কার্যকর অগ্রগতি দেখা যায় না। দ্রুত পদক্ষেপ না নিলে এই ভাঙন সামাজিক ও অর্থনৈতিকভাবে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু শিকদার বলেন, অতি দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পদ্মার পাড়ের অসংখ্য পরিবার বসতভিটা হারাবে। স্থায়ী বাঁধ নির্মাণের আওতায় এনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost