Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

নানা আয়োজনে রাঙামাটিতে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

নিজস্ব প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ
রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌঁড়, র‍্যালি ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টার সময় পর্যটন কমপ্লেক্স থেকে দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে জেলা পরিষদে সামনে শেষ হয়।
দৌড় প্রতিযোগিতা ইভেন্ট শেষে
জেলা জিমনেশিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়।
এ-র পর
জেলা পরিষদের এনেক্স ভবন প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত পর্যটন দিবসে’র
আলোচনা সভায়
জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের সভাপতিত্বেঃ
এবং এবছরে’র ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল’র
উপস্থাপনায়

প্রধান অতিথিঃ
হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।

বিশেষ অতিথিঃ রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী,
নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার উল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা, বৈশালী চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্টে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost