Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

কাজির পাগলায় হাঁটুপানি পার হয়ে স্কুলে শিক্ষার্থীরা, প্রতিবাদে মানববন্ধন।

জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের কাজির পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায়। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাপানিতে তলিয়ে যায়, ফলে প্রতিদিনই শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় হাঁটুপানি ভেঙে। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এই দুর্ভোগের প্রতিবাদে শুক্রবার সকাল ১১টার দিকে কাজির পাগলা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সীতারামপুর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাওয়া টোলপ্লাজা, দোগাছি ও গোয়ালীমান্দ্রা এলাকার তিনটি কালভার্টের মুখ বন্ধ থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় অভিভাবকরা জানান, জলাবদ্ধতার কারণে রাস্তাটির বেহাল দশা শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা চরমভাবে ব্যাহত করছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুজ্জামান দুদু, শেখ রাকিব হোসেন, আওলাদ হোসেন রিঙ্কু, মো. রাজন হোসেন ও মুজিবুর রহমান প্রমুখ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, “জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়েছি। সরজমিনে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost