Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে রাতে অনশন, তেঘুরিয়া মধ্যপাড়ায় চাঞ্চল্য!

জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘুরিয়া মধ্যপাড়ায় পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক বিবাহিত নারীর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজলা গ্রামের লালমিয়া শেখের মেয়ে মোছা. লাকি আক্তার (বিবাহিতা) দীর্ঘদিন ধরে তেঘুরিয়া মধ্যপাড়ার থানা: মাদারগঞ্জ মো. শাহ আলম (পিতা: মকবুল হোসেন)-এর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। অভিযোগ, শাহ আলম বিয়ের প্রলোভন দেখিয়ে লাকিকে অসামাজিক সম্পর্কে জড়ান এবং পরে আত্মগোপনে চলে যান।

শনিবার রাতে লাকি আক্তার শাহ আলমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, “রাত থেকেই লাকি আক্তার শাহ আলমের বাড়িতে অবস্থান করছেন। তিনি দাবি করছেন, শাহ আলম প্রতারণা করেছেন এবং এখন বিয়ে করতে অস্বীকার করছেন।”
পরবর্তীতে সকাল ০৮০০ ঘটিকায় বিএন পি নেতা সাইফুল মন্ডল সহ স্থানীয় নেতাকর্মীর মাধ্যমে ছয় লক্ষ টাকায় জোরপূর্বক সমঝোতা করা হয়েছে বলে জানীয়েছে ভুক্তভোগী মেয়ে সেই সাথে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেয়ের বাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost