Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর আবেদন বক্স ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদনপত্র বক্স ভাঙচুর ও তছনছ করার গুরুতর অভিযোগ উঠেছে।
২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের ছিল শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করে। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে তছনছ করে ফেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একপর্যায়ে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এতে কার্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে খাদ্য কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। তবে“সিসিটিভি ফুটেজ ব্যবহার করে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে ফোনে জানতে চাইলে তিনি জানান আমি বিষয়টি শুনেছি খুব দ্রুত দুর্বৃত্তদের সনাক্তসহ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।এই নিয়োগ বাতিল করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ প্রদান করা হবে।
এদিকে, ডিলার নিয়োগ পেতে ইচ্ছুক বেশ কয়েকজন আবেদনকারী সময়মতো এসেও আবেদনপত্র জমা দিতে পারেননি। আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র তছনছের ঘটনায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost