Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

ফুলের হাসি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন,সাবলম্বী হবার কর্মসুচি ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিনিধিঃ

ফুলের হাসি ফাউন্ডেশন এর উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, উপহার সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে, স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরোজার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি,
জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠন কৃষাণ ভুইয়া, হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন,সমাজকর্মী মো: কামাল হোসেন, মিডিয়া ব্যাক্তিত্ব তারেক মুন্না, নয়ন খান,মিম আক্তার প্রমুখ।

প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সম্মান দেয়ার মালিক মহান আল্লাহ।তিনি বাদশা কে ফকির আর ফকির কে বাদশা করেন। সমাজের মানুষ যদি যার যার অবস্থান হতে ছোট ছোট কর্মসুচীর মাধ্যমে মানবিক হয়ে আগামীর নতুন প্রজম্মকে উদার, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েস এর পক্ষ থেকে সাবলম্বী প্রজেক্ট ও ক্ষুদ্র ব্যাবসার জন্য কয়েকটি পরিবার কে সাহায্য করেন।
কামরুল কায়েস চৌধুরী ফুলের হাসি বয়স্কদের স্কুলকে সাধুবাদ জানিয়ে অসহায় ও সকল দুঃস্থ, শিক্ষার্থীকে মানবিক হয়ে আগামীতে মানুষের কল্যানে কাজ করার উদার আহবান জানান।

সভাপতি, তসলিম হাসান হৃদয় বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো মাসব্যাপী বিভিন্ন ধাপে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসুচীক চলমান থাকবে। এছাড়াও সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে সকল মানবিক কর্মকান্ডে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost