Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে বিএনপি থেকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতির জামায়াতে প্রবেশ।

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি, টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একইসাথে বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী সোহরাব উদ্দিনও আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবিসহ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেতের ফেসবুক পোস্টে যা লিখেছেন নিচে তুলে ধরা হলো—

আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।

আজ (বুধবার) আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

রাজনৈতিক জীবনে আমার অনেক ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost