Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

রবিউল আলম,পূবাইল,গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নীরব হোসেন শান্ত ওরফে ফজলে রাব্বিকে (৩৫) দীর্ঘদিন পরে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) পূবাইল থানাধীন হায়দারাবাদ আক্কাস মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।নীরব হোসেন শান্ত হায়দ্রাবাদ মাউরার টেক এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালে দক্ষিন খান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নীরব হোসেন শান্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপ-পরিদর্শক নাছিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার দুপুরে হায়দ্রাবাদ আক্কাস মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা সূত্রে আরো জানানো হয়, গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজই আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost