Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসার অভিযোগে সিরাজগঞ্জের কামারখন্দে দুদক অভিযান

জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোসহ সেবার মানসংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবনা-সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।

দুদক ও হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের আগস্ট মাসে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় রোগীর পরিবারের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ সংশ্লিষ্টদের মধ্যে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা এবং আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় মো. আবু তালেবের নাম উঠে আসে।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় সেবার মান, জনবল ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মমিন উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোর মতো গুরুতর অভিযোগ ছিল। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বর্তমানে কর্মস্থলে উপস্থিত নেই। বিষয়টি কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost