Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

বিএনপির নির্বাচন পরিচালনায় সিরাজগঞ্জে ৬- আসনের দায়িত্ব পেলেন সাইদুর রহমান বাচ্চু।

জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সাইদুর রহমান বাচ্চু নিজেই।

নিয়োগপত্র অনুযায়ী, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনসহ জেলার মোট ছয়টি সংসদীয় আসনে দলীয় নির্বাচন কার্যক্রম সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।

এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ, প্রতিটি আসনে বিপুল বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব।”

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করা, ভোটার সংযোগ বৃদ্ধি এবং নির্বাচন ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করতেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost