জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
ছাত্রদলে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সাবেক আহ্বায়ক সজিব সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সদর উপজেলার সাবেক আহ্বায়ক ইয়াসির আরাফাত ইশান, মুখপাত্র টিএম মুশফিক সাদ, সিনিয়র মুখ্য সংগঠক জুবাইর আল ইসলাম সেজান, সদর উপজেলা সদস্য সচিব রাহাত তালুকদার, যুগ্ম সদস্য সচিব মোহাইমেন তামিম, সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সাবিত, যুগ্ম আহ্বায়ক মুমিত হাসান, সাকিব, সাব্বির খন্দকার এবং সংগঠক সাদমান জাহিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা ও শ্রী আমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ।
এ সময় নেতারা বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নতুন প্রজন্মের এই যোগদান ছাত্রদলকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।