Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

তাড়াশে ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হকের বিশাল জনসভা

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে, পরে যা জনসভায় পরিনত হয়।

আজ ২৩ জানুয়ারি’২৬ শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে এই জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন জনসভার আগে ভিপি আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আধ্যাত্মিক সাধক হযরত খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ.)-এর জুম্মা নামাজ পরবর্তী মসজিদে দোয়া সম্পন্ন করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রাসহ তিনি জনসভাস্থলে উপস্থিত হন।

নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ভিপি আইনুল হক। তিনি বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য জবাব দেবে।

সভায় প্রধান বক্তা হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য বিএনপি হতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ, মতিয়ার রহমান মতি চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার সহ
সভায় জেলা বিএনপি, তাড়াশ-রায়গঞ্জ উপজেলা বিএনপি, সলংগা থানা বিএনপি’র সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।

জনসভায় নওগাঁ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার কাজ চালানোর জন্য কর্মীদের কড়া নির্দেশনা প্রদান করেন। সভা শেষে একটি বিশাল মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost