Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো: সিরাজগঞ্জে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। জাতি-ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের প্রতি ইনসাফ কায়েম করে দেশকে এগিয়ে নেওয়াই হবে তাদের লক্ষ্য।

শনিবার সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিচার ব্যবস্থায় ইনসাফ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। জামায়াত ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্য নীতি প্রণয়নের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করা হবে। একই সঙ্গে দুর্নীতি, চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সিরাজগঞ্জের যমুনা নদীভাঙন সমস্যার কথা উল্লেখ করে বলেন, প্রতিবছর নদীভাঙনে এ জেলার মানুষ সর্বশান্ত হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে যমুনা নদী খনন, বাঁধ শক্তিশালীকরণ ও নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি জেলার দুগ্ধ শিল্প ও তাঁতশিল্পের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নারী উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দশ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের উন্নয়নে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলে ওসমান হাদী হত্যাসহ জুলাইয়ের শহীদদের বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

এছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের দশ দলীয় জোট প্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ, সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা মো. জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপিসহ বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, জনগণ এবার দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে।

সকাল ১০টা থেকেই সদর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে আসতে শুরু করেন। দুপুরের মধ্যেই ইসলামিয়া সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নারী সমর্থকদের জন্য আলাদা বসার ব্যবস্থাও করা হয়।

বিকেল ৩টা ৩৪ মিনিটে জামায়াত আমির মঞ্চে পৌঁছান এবং ৩টা ৪৩ মিনিটে বক্তব্য শুরু করে ৪টা ১২ মিনিটে শেষ করেন। পরে তিনি উল্লাপাড়া আসনে জামায়াত প্রার্থীর পথসভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost