Logo
শিরোনাম:
শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু।

শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী।

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিনিধি

হিসাব দিতে ব্যর্থ পুরাতন কমিটি, স্বচ্ছতা ও তদন্তের দাবি জোরালো,
ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়নের ঢাকিরকান্দা ছাতিয়ানতলা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জমিরিয়া ইমদাদিয়া ছাতিয়ানতলা মাদ্রাসা প্রায় ১০০ বছরের পুরাতন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এক শতাব্দীর ইতিহাস থাকলেও প্রতিষ্ঠানটিতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা পুরাতন কমিটির কিছু সদস্য মাদ্রাসার অর্থের সঠিক ব্যবহার না করে আত্মসাৎ করেছেন। প্রায় ৪৫ কাটা জমি থাকা সত্ত্বেও কখনো স্বচ্ছ হিসাব প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ ওঠে। সম্প্রতি মাদ্রাসার গাছ বিক্রি করে প্রায় ৬ লক্ষ টাকা এবং মসজিদের পুকুরের মাছ বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও সামনে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর পুরাতন কমিটির কাছে হিসাব চাইলে তারা কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি। বরং “মাদ্রাসার জন্য খরচ করা হয়েছে”এই অজুহাতে হিসাব দিতে অপারগতা প্রকাশ করেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী আরও জানান, দীর্ঘ ১৭ বছর দায়িত্বে থাকা কমিটি বিভিন্ন ব্যক্তিগত মামলায় জড়িয়ে পড়ে এবং মাদ্রাসার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্নয়ন কার্যক্রম থমকে গেছে।
একসময় এলাকাবাসীর আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিল এই মাদ্রাসা। কিন্তু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এখন অনেকেই দান-সহযোগিতা করতে অনাগ্রহী হয়ে পড়েছেন। এতে করে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করেন, যথাযথ পদক্ষেপ নেওয়া হলে শতবর্ষী এই প্রতিষ্ঠানটি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।
তাদের কাছে মাদ্রাসার নতুন কমিটি যদি হিসাব চায় তাহলে বলে যে কোন হিসাব নেই টাকা আছে খরচ করছি এখন আবার ইদানিং বলতেছে এগুলো দিয়ে মামলা চালাচ্ছে তার ৫ আগস্ট এর পর তার নামে মামলা হয় সে মামলা প্রতিষ্ঠানের টাকা দিয়ে চালাচ্ছে।
আত্মসাৎ করেও এখনো তারা শান্ত হননি বর্তমান যে কমিটি হয়েছে এ কমিটির কেউ তারা দেখতে পারেন এবং এ কমিটির টাকা পয়সা তারা লুটপাট করে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু সভাপতি কারণে তারা পারছে না এবং কেউ এখানে বর্তমান জিনিস সেক্রেটারি আছে মোঃ শহীদ মিয়াকে নিয়ে এলাকা মানুষ খুবই ক্ষিপ্ত, আওয়ামী লীগের লিস্ট এখনও মাদ্রাসার কমিটিতে কিভাবে সাধারণ সম্পাদক পথ নিয়ে এখনও বসে আছে এটা এলাকাবাসী জানতে চাইলে এলাকার বাসীর প্রতি খুবই ক্ষিপ্ত হয় এবং তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছে সে এই মাদ্রাসার নাইমে ভন্ডামি করে মামলা মোকদ্দমা করে টাকা আত্মসাৎ এর অনেক অভিযোগ রয়েছে পাশাপাশি অন্যের জায়গা জমি দখল করে রেখেছে এলাকাবাসীর দাবি আওয়ামী লীগের স্বৈরাচার কে এই এলাকায় আর দেখতে চাই না মানুষকে ভয়-ভীতি দেখিয়ে লুটপাট করে খেয়েই তার অভ্যাস।
পাশাপাশি তার সাথে আরও এক জন যুক্ত সেও আওয়ামী লীগের সময় নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মোঃ আব্দুর রাজ্জাক উনিও মাদ্রাসার বর্তমান কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন এটা এলাকাবাসী মানতে পারবেনা তাই প্রতিবাদ করতে গেলে বলেন আমাদের বাপ-দাদার সম্পত্তি আছে এখানে নিয়ম মাদ্রাসার নতুন মার্কেট করা হয়েছে ওই মার্কেটে এডভান্স নিয়ে তারা লুটপাট করে পেয়েছে এবং কি মার্কেটে একটা দোকান ও তার নামে করে নিয়েছে এবং মাদ্রাসার যত জায়গা জমি আছে এগুলি সব বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে নিয়েছে সব ১৭ বছরে তারা ধ্বংস করে দিয়েছে মাদ্রাসার কৃষি জমি বিক্রি করে ৮ কাটা বিক্রি করে দিয়েছে এবং তাদেরকে বললে তারা বলে যে আমরা কাজের লেগেছি কাজে লাগানো কোন বাউসার তারা দেখাতে পারেনা কিভাবে তারা এখনো লুটপাট করে খাওয়া বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost