• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ রহমত আরিফ। গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক এম কাজল খান, সদস্যসচিব মোঃ সালাহ উদ্দিন আহমেদ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত।

ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ গঠন, রাজু-আহবায়ক, হাজী ছালেক যুগ্ম আহবায়ক ও স্বপন সদস্য সচিব।

সুনামগঞ্জ প্রতিনিধি :সেলিম মাহবুব / ২৪৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ছাতকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুর রহমান সাহেদ’র স্মরণে হাজী আবুল হাসান’র সভাপত্বিতে ও সাইদুল হক মধু’র পরিচালনায় শনিবার রাতে ছাতক পশ্চিম বাজারে ফরহাদ এন্ড ব্রাদার্সে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাজী আরিছ আলী, সাবেক কমিশনার নওশাদ মিয়া, মরহুম সাহেদ’র বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, স্হানীয় সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যাবসায়ী শরীফ হোসেন সুরুজ, শংকর কুমার দাস, হাজী আবুল মিয়া, হাজী আব্দুস ছাত্তার, হাজী লুলু মিয়া, মহন দাস, হাজী হাতেম আলী লিটন, নেছার আহমদ, হাজী রুমেন মিয়া, কামাল মিয়া, সমছু মিয়া, সোহেল মাহমুদ, ক্রীড়া সংগঠক ফয়েজ আহমদ, রুমন আহমদসহ ব্যাবসায়ী, ক্রীড়া সংগঠক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ নামে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশিষ্ট তরুন ব্যাবসায়ী রিয়াজ আহমদ রাজুকে আহবায়ক, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়াকে যুগ্ম আহবাহক ও তরুন সামাজিক ব্যাক্তিত্ব ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন কে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন ছাতক পৌর শহরে অটো ও টমটম কে নিয়মনীতির আওতায় নিয়ে আসতে হবে, ফুটপাত থেকে অবৈধ দোকান গুলো কে পৌরসভার নির্ধারিত স্হানে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা