• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
কালিহাতী বিএনপির নেতৃত্বে দেখতে চান অধ্যাপক ডা. শাহ আলম তালুকদারকে। জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি। ছাতকের গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ সিএনজি চালক গুরুতর আহত। ছাতকে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত। ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ গঠন, রাজু-আহবায়ক, হাজী ছালেক যুগ্ম আহবায়ক ও স্বপন সদস্য সচিব। ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ। শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার। সচিবালয়ের গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগের তামার তার চুরি: ভাঙারির গুদাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ২।

কালিহাতী বিএনপির নেতৃত্বে দেখতে চান অধ্যাপক ডা. শাহ আলম তালুকদারকে।

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শরিফুল ইসলাম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগামী দিনের নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপির জন্মলগ্ন থেকে দলের আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারকে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

নেতাকর্মীদের মতে, অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। দলের সংকটময় সময়ে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা আরও বলেন, দলের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনে কালিহাতী উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের বিকল্প নেই। তার নেতৃত্বে উপজেলা বিএনপি নতুন উদ্যমে এগিয়ে যাবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কাছে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের সাংগঠনিক অবদান বিবেচনা করে তাকে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন।

তাদের বিশ্বাস, একজন পরীক্ষিত, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের নেতৃত্বে কালিহাতী উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা