• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline
ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের।

গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

বাংলাদেশ জিন্দাবাদ আদর্শে উদ্বুদ্ধ গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা শুক্রবার (২৪ জুলাই ২০২৬) গাজীপুর মহানগরের বিলাসপুরে তিতাস গ্যাসের সামনের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য মো. আক্তার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সভাপতি খোরশেদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল আরমান মণ্ডল।

অনুষ্ঠানে নবনির্বাচিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ড, সদস্য বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন তারেক হোসাইন, সিনিয়র সহ-সভাপতি , শরিফুল ইসলাম, সহ-সভাপতি, মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক, নাসিমা আক্তার ইভা, মহিলা বিষয়ক সম্পাদিকা, মোঃ হাফিজ সাংগঠনিক সম্পাদক। গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং সাংগঠনিক দক্ষতায় পরিচিতি ও আলোচনা সভা সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা