• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদ গঠন, রাজু-আহবায়ক, হাজী ছালেক যুগ্ম আহবায়ক ও স্বপন সদস্য সচিব। ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ। শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলনীতে সাংবাদিকদের ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার। সচিবালয়ের গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগের তামার তার চুরি: ভাঙারির গুদাম থেকে উদ্ধার, গ্রেপ্তার ২। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খলিসাকুন্ডি ইউনিয়নে দেশনেত্রী ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শওকত হোসেন সরকারের উদ্যোগে গাজীপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি।। গাজীপুরে সাংবাদিক জাকারিয়া শিকদারের ওপর হামলা: চক্রের ৫ সদস্য পুলিশের জালে। গাজীপুরের সালনা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসায় ইমাম সমিতির কাউলতিয়া জোন কমিটি ঘোষণা।

শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা।

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির আদর্শিক কর্মী তৈরির আঁতুড়ঘর এবং সংগঠনের ‘ভ্যানগার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। এই সংগঠন থেকেই বিএনপির বহু কেন্দ্রীয় নেতার রাজনৈতিক উত্থান ঘটেছে। ফলে জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি নিয়ে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিতে পারেন। এর অংশ হিসেবে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলে জানা গেছে।

ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে।

সভাপতি পদে আলোচনায় যারা সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ , সহ-সভাপতি এ.বি.এম. ইজাজুল কবির রুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় এই চার নেতাকে সভাপতি পদের শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে কারা এগিয়ে, অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড নতুন ও যোগ্য নেতৃত্বের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্বের সম্ভাবনা বিশেষ করে গত জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা এবার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় আসছে।

একটি সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আওতাধীন ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রয়েছে।

এই বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে আরও সম্পৃক্ত করতে কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এক্ষেত্রে নেতৃত্বের আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নামগুলোর মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, মো: রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু)।

যদিও ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলীয় অঙ্গনে কাজ চলছে জোরালোভাবে। এখন সবার দৃষ্টি বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের দিকে।

নতুন কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকার সমন্বয় কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা