• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
গাছায় বিল্লাল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans

রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী।

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গাজীপুর থেকে সহকারী সম্পাদক আলীহোসেন 

গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজ বর্তমানে হকারদের দখলে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, ফুটওভার ব্রিজের গড়ে ওঠা দুটি মার্কেটকে কেন্দ্র করে অসংখ্য হকার ব্রিজের পুরো অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন।

ফলে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করলেও হকারদের কারণে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন।

স্থানীয়দের দাবি, প্রশাসন যদি ফুটওভার ব্রিজের গড়ে ওঠা ওই দুটি মার্কেটের অবৈধ দখল ও হকারদের উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে পুরো ফুটওভার ব্রিজই দখলমুক্ত রাখা সম্ভব হবে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ফুটওভার ব্রিজটি আবারও পথচারীদের নিরাপদ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা