• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক। গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক।

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাজীপুর থেকে সহকারী সম্পাদক/ আলী হোসেন

গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে বাংলাবাজার রাস্তায় বেরাক পেনাসের মাঝামাঝি খালি জায়গায় নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে এলাকাটির পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, একসময় খালি জায়গাটিতে প্রতিদিন বিভিন্ন পাখির আনাগোনা ছিল। প্রাকৃতিকভাবে সুন্দর ও মনোরম পরিবেশ থাকলেও বর্তমানে সেখানে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশের চিত্র পুরোপুরি বদলে গেছে। পচা ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ফলে ওই সড়ক দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।

গজারিয়া পাড়ার এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। ময়লার দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ময়লা-আবর্জনা থেকে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, জনবহুল এলাকায় এভাবে ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লা অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে ওই স্থানে ময়লা ফেলা না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এলাকাবাসী ও পথচারীদের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ওই স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং সড়কটি দুর্গন্ধ ও দূষণমুক্ত করার জন্য জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা