• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার রাস্তায় ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-শিক্ষার্থী-শ্রমিক। গাজীপুর জেলা সদর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নবনির্বাচিত ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু।

গাজীপুরে মহানগর তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গাজীপুর থেকে / রাজু আহমেদ / ২০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজু আহাম্মেদ গাজীপুর

গাজীপুর মহানগরীর ৪৯ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী তাঁতীদল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এক নিয়মিত আলোচনা সভা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রধান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন তাজু।

সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী তাঁর বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী শক্তির মূল চালিকাশক্তি হলো আমাদের তৃণমূল কর্মী সমর্থকেরা। শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে এবং আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তাঁতীদলকে রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও থানায় সংগঠনকে সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের মধ্যে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন তাজু বলেন, “গাজীপুর মহানগরী হলো জাতীয়তাবাদী শক্তির অন্যতম শক্ত ঘাঁটি। দল তখনই শক্তিশালী হবে, যখন প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হলো সংগঠনকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করা। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অতীতে যেমন তাঁতীদল রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত। তাই সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে সকলকে একযোগে মাঠে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি ও গাছা মেট্রো থানা তাঁতীদলের সভাপতি মোঃ ওসমান গনি। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মোঃ জজ মিয়া, গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, গাজীপুর মহানগর তাঁতীদলের সহ-সভাপতি মোঃ যুবরাজ, গাজীপুর মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন মকবুল, গাছা মেট্রো থানা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, গাছা মেট্রো থানা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী পূর্ব থানার তাঁতীদলের প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, ৪৩ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ টুটুল এবং ৪৫ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান সহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা