• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
গাছায় দোকান থেকে টাকাসহ মালামাল লুট ও হত্যার হুমকির থানায় অভিযোগ ফুয়াদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। সালনায় যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল। পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে তাঁতীদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কাপাসিয়ায় ৮ একর ৬০ শতাংশ জমি দখলের চেষ্টা, ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। গাজীপুরের গজারিয়াপাড়ায় প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগ, ‘বিন্দুমাসী’র নাম ঘিরে আলোচনা—প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে ঘর থেকে সাইকেল চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত। গাজীপুরে জমি বিক্রির ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বৃদ্ধ বাবাকে প্রাণনাশের হুমকি। গজারিয়া পাড়ায় সড়ক দখল করে বালু রাখার অভিযোগ, যানজটে ভোগান্তিতে শ্রমিক-জনসাধারণ। hacked by chinafans গাজীপুরে হাসপাতালে টিকিটের দীর্ঘ লাইন, শিশু কোলে অপেক্ষায় মা-বাবা।

ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।

সুনামগঞ্জ প্রতিনিধি :সেলিম মাহবুব / ২৮২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

 

ছাতকে চার মাতাল-কে আটক করে জেল হাজতে দিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তারা মাদকসেবন মাতলামি করছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে মদ্যপ অবস্থায় তারা হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে জনশান্তি বিঘ্নিত করছিলো।

এ সময় ছাতক থানার এসআই মো.আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, তকিপুর গ্রামের রহমত আলীর ছেলে ছামির আহমদ (৩০), দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আহমেদ হোসেন (২৪), মাধবপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে তুহিন মিয়া (২৩) ও দিঘলী-ব্রান্মণগাঁও গ্রামের ফরিদ আলীর ছেলে জাকির আলী (২২)।

তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং-১২) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা