Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

২০০ পিস ইয়াবাসহ লৌহজংয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালিমান্দ্রা এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৬০ হাজার টাকা মূল্যের দুই শত পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিফাত খন্দকার (২৬), পিতা- মোঃ সেলিম খন্দকার, সাং- দাড়িয়াল, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং মোঃ সাগর (২৬), পিতা- শাহদাত হোসেন চুন্নু, সাং- শৈলপুর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর।

র‌্যাব সূত্রে জানা গেছে, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost