Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

শিবচরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় শিবচর উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখে কালো কাপড় বেঁধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীনেশচন্দ্র সরকার, উপাধ্যক্ষ, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক একলাসউদ্দিন চুন্নু।

বক্তব্য রাখেন কাজী ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক, পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়; প্রভাষক মুহা. আব্দুল্লাহ আল মামুন, ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ; রুপালি বেগম, সহকারী শিক্ষক, শিরুয়াইল আলিম মাদ্রাসা; মাওলানা মাহফুজুর রহমান, আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসা এন্ড বি.এম. কলেজ, মোহাম্মদ কামরুজ্জামান পলাশ, সিনিয়ার শিক্ষক; আল – বাইতুল মামুর ফাজিল মাদ্রাসা এন্ড বি,এম কলেজ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। আজ একজন শিক্ষক গার্মেন্টস কর্মীর চেয়ে কম বেতন পান— যা জাতির জন্য লজ্জাজনক। তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

অনুষ্ঠানের সভাপতি দীনেশচন্দ্র সরকার বলেন, “পেটে ক্ষুধা, বুকে জ্বালা, অন্তরে ব্যথা নিয়ে আজ এখানে হাজির হয়েছি। শিক্ষক সমাজকে অভুক্ত রেখে সরকার জাতি গঠন করতে পারবে না। আমরা আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost