Logo
শিরোনাম:
ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা।

গাজীপুরে ৪৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ,পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার।

জাকারিয়া শিকদার:

গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি  পিকআপ ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জিএমপির সদর থানা পুলিশ।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি নাম মো: সোহেল মিয়া(৩২),তিনি নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  দিবাগত রাত (৩১ ডিসেম্বর) আনুমানিক ৩ ঘটিকায় জিএমপি’র সদর থানার একটি অভিযানিক টিম জানতে পারে পশ্চিম জয়দেবপুর এলাকায় শিববাড়ী মোড় সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীল রঙের পিকআপ ট্রাক আটক করে আসামি মো: সোহেল মিয়া(৩২) কে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি মোঃ সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ ও পিক আপ ট্রাক তল্লাশি করে পিকআপ ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ কেজি করে ২৪(চব্বিশ) প্যাকেটে সর্বমোট ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ মূল্য আনুমানিক ৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত সোহেল(৩২) দেশের বিভিন্ন প্রান্ত হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের ভিবিন্ন স্হানে  বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এ ঘটনায় সোহেল এর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত সোহেল মিয়া(৩২) পেশাদার একজন মাদককারবারি। তার বিরুদ্ধে এর আগেও ভিবিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost