Logo
শিরোনাম:
ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক

রাজু আহম্মেদ তাইজুল :গাজীপুর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে ফেসবুকে চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় বাসন মেট্রো থানাধীন ১৬ নং ওয়ার্ডে তার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও আইপি টিভির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ‘সত্যের সন্ধানে বিএনপি’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘ব্রেকিং নিউজ’ শিরোনামে প্রচার করা হয় যে, গাসিক প্রশাসক শওকত হোসেনের সমর্থক ও ১৬ নং ওয়ার্ডের কথিত কাউন্সিলর প্রার্থী ‘জুয়া শফিক’ সিটি করপোরেশনের রিসিট দিয়ে চাঁদাবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। পোস্টে গাসিক প্রশাসককে ‘জুয়া শফিককে থামান’ বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম শফিক বলেন, এই ভুয়া ফেসবুক পেজ থেকে আমার নামে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক লেখালেখি করা হচ্ছে। আমি আমার জীবনে কখনো চাঁদাবাজির সাথে সংযুক্ত ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না।
তিনি আরও বলেন, “আমি শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে ছিলাম। সাবেক ১৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বাসন মেট্রো থানা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি হিসেবে শ্রমিকদের ন্যায্য দাবিতে সোচ্চার ছিলাম। সেই ইমেজ নষ্ট করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আইনি পদক্ষেপের বিষয়ে শফিকুল ইসলাম শফিক জানান, “আমি ইতোমধ্যে এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। সাইবার ক্রাইম আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি গাসিক প্রশাসক শওকত হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভুয়া ফেসবুক পেজ শনাক্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম শফিক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা। তিনি আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
অপপ্রচারের প্রতিবাদে শফিকুল ইসলাম বলছেন, উদ্দেশ্যমূলকভাবে তার রাজনৈতিক ইমেজ নষ্ট করতেই এই অপপ্রচার।আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে।
ফেসবুক কেন্দ্রিক অপপ্রচার এখন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন কৌশল হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost