Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ফুলবাড়িয়ায় লেবু বাগানে কাঠাল গাছে এক নারীর জুলন্ত লাশ!

ফুলবাড়িয়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাহালগাঁও দক্ষিণপাড়া গ্রামে এক শিশুসন্তান রেখে মা কুলসুম আক্তারকে (২২) হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ১৪ই এপ্রিল বুধবার সকালে বাড়ির পাশে লেবু বাগানে কাঠাল গাছে কুলসুম আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুর রহমান খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়ময়সিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

নিহত কুলসুমের বুকে আঘাতের চিহ্ন ও দুই হাটু মাটিতে লাগা থাকায় ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করছেন অনেকে।
জানা যায়, দুই বছর আগে হাসান আলীর সঙ্গে বিয়ে হয় কুলসুম আক্তারের। তাঁদের ঘরে ৪২ দিন বয়সের একমাত্র পুত্র সন্তান রয়েছে। গত প্রায় আট মাস ধরে কুলসুমকে বাবার বাড়ি যেতে দেন না স্বামী। যৌতুকসহ এসব বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল মঙ্গলবার সকালে বাবার বাড়ি ভাবি কুলসুমকে নিতে আসলেও তাকে যেতে দেওয়া হয়নি। রাতে এ নিয়েও তাদের মধ্যে ঝগড়া হয়।

বড় ভাই আতাহার আলী বলেন, বোনকে আনতে ভাবিকে পাঠিয়েছিলাম, এরপরও দেয়নি। পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে ধামাচাপা দিতে ফাঁসির ঘটনা সাজিয়েছেন স্বামীসহ তাঁর পরিবার।

এ ঘটনায় কুলসুমের আরেক ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা মামলা হওয়ার পর নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost