Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গার্মেন্টস কারখানায় শ্রমিকদের ভাঙচুর, মহাসড়ক অবরোধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নবম দিনের মতো বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার রুয়া ফ্যাশন গার্মেন্টসে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময়  গাজীপুর মহানগরের বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তৈরি করে গার্মেন্টসে ভাঙচুর চালান শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও তারা নির্দেশনা না মেনে মহাসড়কে অবস্থান নেন। পরে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা পাশেই গাজীপুর বাইপাস-মিরের বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের ধাওয়া দিলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক বলেন, সকাল ৯টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। পরে আমরা তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মাতৃবাংলা ২৪ টিভি

গাজীপুর জেলা / পতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost