Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরের মহানগরী এলাকায়  কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া।

গাজীপুর /জেলা প্রতিনিধি

গাজীপুরের মহানগরী এলাকায়  কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া-  হামলা- ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  
জানাযায- সোমবার -১৯ আগস্ট- সকালে মহানগরীর দক্ষিণ  সালনায়  ইউটা গার্মেন্টসের  দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ কাজী। শেখ হাসিনা পদত্যাগ করার পর ওই ব্যবসা দখলে নিতে স্থানীয় বিএনপির একাধিক গ্রুপ বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার সকাল ৯টার দিকে ৫০-৬০টি মোটরসাইকেলে এসে বিএনপির দুটি গ্রুপ কারখানার সামনে জড়ো হয়ে মহড়া দিতে থাকে। খবর পেয়ে শহিদুল্লাহ কাজীর পক্ষ নেয় বিএনপির একটি গ্রুপ।
অপর অংশের লোকজন শহিদুল্লাহ কাজীর পক্ষের লোকদের ধাওয়া দেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কারখানার সামনে থাকা ১৫ টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি জানান- বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত না। কারখানার ঝুট নিয়ে স্থানীয়ভাবে নিজেদের মধ্যে একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। মহানগরীর সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোস্তাফিজুর রহমান জানান- বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost