Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাতৃবাংলা /গাজীপুর প্রতিনিধি
কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবুল কালাম আযাদ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। জনবান্ধব পুলিশিং সেবা করতে চেয়ে পুলিশ সুপার বলেন, মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন পুলিশ সুপার। এ সময় শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, পুলিশ সুপার আবুল কালাম আযাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost