Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গাজীপুর পতিনিধি / রাজু আহাম্মেদ

গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স জোহরা সাখাওয়াত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গতকাল এক বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক এজিএস আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সভাপতি মো. বসির আহমেদ বাচ্চু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইটাহাটা বাইতুল বারী জামে মসজিদ কমপ্লেক্স ও জোহরা সাখাওয়াত হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. কামরুল বারী। মাদ্রাসা কমিটির পক্ষে সেক্রেটারি আলহাজ্ব মো. শহিদুল্লাহ মাস্টার অনুষ্ঠান পরিচালনা করেন। ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে ইসলামের সুমহান শিক্ষার আলোকে সমাজ ও ব্যক্তিজীবন উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানটি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের মাঝে উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost