Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র – বাবুনগরী

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ

ভারতে সদ্য পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলকে মুসলিমবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা বিল পাশের আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ভারতের নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর জুলুম করা হয়েছে।নির্দিষ্ট কোন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।নাগরিকত্ব বিলে মুসলমানদের ওপর অবিচার করায় বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ বিলের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা বিল পাশ করতে হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন,
উগ্র হিন্দুত্ববাদী জালিম মোদি সরকারের এ নাগরিকত্ব বিলে বিশ্ব জোড়ে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ বিতর্কিত নাগরিকত্ব বিলের ব্যপারে ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের মত ৯০% মুসলিম অধ্যুষিত বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে এ বিলের নিন্দা ও প্রতিবাদ জানানো সময়ের অপরিহার্য দাবী।

নাগরিকত্ব বিলে পাশ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের ওপর জুলুম অবিচার করা সত্বেও বাংলাদেশের মতো ৯০% মুসলমানের দেশ এ বিষয়ে চুপ থাকা বড় দুঃখজনক ও লজ্জাজনক।

অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদে এ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে এ বিলের কড়া প্রতিবাদ জানানো দেশের লক্ষ কোটি তৌহিদী জনতার দাবী।

সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলমানদেরকে বাদ দিয়ে এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রচেষ্টাকে রুখে দিতে ওআইসি,আরবলীগ সহ বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost