Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ডিপিএল ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তামিম ইকবাল, লাইভ সাপোর্টে চিকিৎসাধীন!

স্টাফ রিপোর্টার : সৌরভ হাসান হাসিব।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে তীব্র ব্যথা অনুভব করার পর তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি লাইভ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছিল তাকে ঢাকায় আনার জন্য, তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তীতে সাভারে থাকা তার পরিবারের কাছে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আজকের ডিপিএল ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়। তামিম অসুস্থ হয়ে পড়লে টসের পর তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

তামিমের আকস্মিক অসুস্থতার কারণে বিসিবির পূর্ব নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। তামিমের পরিবারের সদস্যরা, যার মধ্যে তার স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান সাভারে তার পাশে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost