Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার: সৌরভ হাসান হাসিব।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনের কাছে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুন লাগার পর ট্রেনটি সাতখামাইর স্টেশনের কাছে থামানো হয়। এ ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সকালে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর শ্রীপুর রেলস্টেশন পার হয়। এরপর সাতখামাইর স্টেশনের কাছে ট্রেনটির পাওয়ার কারে আকস্মিকভাবে আগুন ধরে যায়। স্টেশনটি বন্ধ থাকায় তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost