Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

‘মব’সৃষ্টি করে সাবেক (সিইসি)-কে হেনস্তা,সেচ্ছাসেবক দল নেতা হানিফ গ্রেফতার।

জাকারিয়া শিকদার, এডিটর-ইন-চিফ,মাতৃবাংলা।

রাজধানীর উওরায় মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের স্বেচ্ছাসেবক দলের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে উত্তরা এলাকা থেকে আটক করে। পরে আজ ভোরে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি বলেন, হানিফ মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল মব তাকে নানাভাবে লাঞ্ছিত করে। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করা হবে এবং পুলিশের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost