Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

চাচার ছুরিকাঘাতে মৃত্যুর শোক কাটতে না কাটতেই মাদ্রাসা ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু।

স্টাফ রিপোর্টার: রাজিবুল হাসান

মাত্র কয়েক দিন আগে ঢাকায় তার চাচা পারভেজ হোসেন (৩৫) ছুরিকাঘাতে নিহত হওয়ার পর আরেকটি মর্মান্তিক ঘটনায় কাঁদছে ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিবার। শুক্রবার (১ আগস্ট) দুপুরে আশরাফুল উলুম রহমামিয়া কওমি মাদ্রাসার ছাত্র নাদিম হোসেন (১৪) মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের কাইচান পাঠক বাড়ি গ্রামের সৌদি প্রবাসী ওসমান মিয়ার ছেলে। দুপুরে মাদ্রাসার পাশের পুকুরে গোসল করার সময় তিনি ডুবে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ভালুকা উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুকুরটি গভীর হওয়ায় নাদিম পানিতে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কেউ তাকে বাঁচাতে পারেনি। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, “লাশটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। কোনো প্রকার অস্বাভাবিকতা পাওয়া যায়নি।”

নাদিমের মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি চাচার মৃত্যুশোক কাটতে না কাটতেই নাদিমের মর্মান্তিক প্রস্থান পরিবারকে আরও বিধ্বস্ত করেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মরহুমের জন্য দোয়া ও পরিবারকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost