Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

সিরাজগঞ্জে RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধন

জেলা প্রতিনিধি/রাকিবুল ইসলাম:

সিরাজগঞ্জে টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন হিসেবে RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন হাউজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের বিপরীতে ব্রাইট হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত এম এস নর্দান কমিউনিকেশন কার্যালয়ে এ ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, RYZE SIM-এর ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু হওয়ায় সিরাজগঞ্জসহ আশপাশের এলাকার গ্রাহকরা উন্নত ও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, এম এস নর্দান কমিউনিকেশন সিরাজগঞ্জ জেলার জন্য RYZE SIM-এর অনুমোদিত ডিস্ট্রিবিউশন হাউজ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে গ্রাহকসেবায় মান ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost