মো: রাজু আহম্মেদ তাইজুল :
গাজীপুরের গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, মো: শাহীন মিয়া তিনি বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যেনো গাছা ৩৪ নাম্বার ওয়ার্ডে কোনো সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী কিছু করতে না পারে শাহীন মিয়া আরও বলেন, আমরা ৩৪ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী, সাধারণ জনগণ, গাছা থানা পুলিশের সাথে মিলে ৩৪ নাম্বার ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তিনি ৩৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ জনগণের সাথে মিলে ওয়ার্ডকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চান।
গাছা থানা বিএনপির নেতৃত্বে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত গাজীপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মো: শাহীন মিয়া। তিনি বলেন, “আমরা গাজীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য এম, মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নেতৃত্বে কাজ করছি এবং সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত গাজীপুর গড়ে তুলবো। দেশবাসী সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।